1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুলিশের ফায়ারিং অনুশীলন থেকে মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পুলিশের ফায়ারিং অনুশীলন থেকে মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ

প্রতিনিধি

পুলিশের ফায়ারিং অনুশীলন থেকে মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান বাৎসরিক মাস্কেট্রি অনুশীলনের সময় চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন বাবু (৩১) নামের এক ব্যক্তি।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদরের হায়দারপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

আহত বাবু চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় একজন পারটেক্স মিস্ত্রি।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের বাৎসরিক মাস্কেট্রি অনুশীলন–২০২৫ আগামী ৯, ১০ ও ১১ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৬ বিজিনি) ডিঙ্গেদাহ–এর ফায়ারিং বাটে অনুষ্ঠিত হচ্ছে। অনুশীলন চলাকালীন সময় ফায়ারিং রেঞ্জের পেছনে এবং আশপাশের তিন কিলোমিটার এলাকায় বসবাসকারী জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচল এবং নিরাপদ স্থানে থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল।

আহতের খালাতো ভাই রাশেদ বলেন, কোনো ধরনের মাইকিং বা সতর্কতা ছাড়াই পুলিশের মাস্কেট্রি অনুশীলন চলছিল। এর আগেও পাঁচ বছর আগে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ আমার ভাই বাবু ব্যক্তিগত কাজে যাওয়ার পথে চলন্ত মোটরসাইকেলে গুলিবিদ্ধ হয়। আমাদের দাবি, এখানে কোনো ধরনের ফায়ারিং না করার।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শিল্পব বলেন, আজকে প্রশাসন এ ঘটনাটি তড়িঘড়ি করে চাপানোর চেষ্টা করছে। গত ১০-১৫ বছরের মধ্যে এই ফায়ারিং এ ৩/৪ জন গুলিবিদ্ধের ঘটনায় দুজন মারা গেছেন। আজ এক ছোট ভাই গুলিবিদ্ধ হয়েছেন। আমরা এই সমস্যাটি দ্রুত সমাধান করছে উচ্চ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

চুয়াডাঙ্গা বিজিবির নায়েক সুবেদার কামরুল ইসলাম বলেন, ৬ বিজিবির ফায়ার বাট জেলা পুলিশের জন্য ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত বরাদ্দ ছিল। সকাল থেকে ফায়ারিং চলমান ছিল। এ সময় ফায়ারে একজন বেসামরিক ব্যক্তি বাবুর বুকে গুলি লাগে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. এহসানুল হক তন্ময় বলেন, এক্সরের পর বুকের বাম পাশে গুলি রয়েছে বলে দেখতে পায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আশংকামুক্ত রয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা ৬-বিজিবির ফায়ারিং রেঞ্জে জেলা পুলিশের বাৎসরিক ফায়ারিং চলছিল। আমরা শুনেছি এক ব্যক্তি মোটরসাইকেলে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন। আমি হাসপাতালে গিয়েছি। তিনি শঙ্কা মুক্ত আছেন বলে জেনেছি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!