1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুরানা পল্টনের আগুন এক ঘন্টা পর নিয়ন্ত্রণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

পুরানা পল্টনের আগুন এক ঘন্টা পর নিয়ন্ত্রণ

প্রতিনিধি

রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। যা নিয়ন্ত্রণে আসে সকাল সাড়ে ১০টায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় ১০টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো আমাদের লোকজন ভেতরে আছে। কাজ করছে। আগুন লাগার কারণ আমরা এখনো বের করতে পারিনি। এটা নিয়ে আমাদের লোকজন এখনো কাজ করছে। আগুনের ঘটনায় আহত কিংবা নিহত নেই। ভবনটি অনেক পুরোনো। অগ্নি নির্বাপনের তেমন কোনো ব্যবস্থা ছিল না।

তিনি আরো বলেন, আমাদের যত আগুন লাগে তার মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। আমরা সচেতন না হলে এটা আরো বাড়তে থাকবে। আমাদের ভবনের নতুন অবস্থায় যে এই ক্যাবল টানা হয় তারপর দুর্ঘটনা না হওয়া পর্যন্ত আমরা ক্যাবল পরিবর্তন করি না। নিয়ম অনুযায়ী তিনমাস কিংবা ছয় মাস পরপর ইঞ্জিনিয়ার দিয়ে ক্যাবল পরীক্ষা করা উচিত। কিন্তু আমরা এই কাজটা করি না।

সকাল ৯টা ১৭ মিনিটের দিকে মানিকগঞ্জ হাউসে দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাতের খবর আসে। ওই খবরে ঘটনাস্থলে একে একে মোট ছয়টি ইউনিট পাঠানো হয়। ভবনটির দোতলায় একটি ল’ চেম্বার রয়েছে। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!