1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০

প্রতিনিধি

পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নারী-পুরুষসহ একাধিক শিশুকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুর গ্রামের প্রায় ৮ বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুপক্ষই পুকুরে মাছ ছাড়ার দাবি জানাচ্ছিল।

এ সময় রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে একদল লোক পুকুরে মাছ ধরতে যায়। তখন প্রতিপক্ষ নজরুল ইসলাম লোকজন নিয়ে বাধা দেন। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঢাকা পোস্টকে বলেন, সরাপপুর গ্রাম এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সবাই বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। তাই এখনো কোনো মামলা হয়নি এবং কেউ অভিযোগও দেয়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!