1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুঁজিবাজারে সপ্তাহের শেষদিনে সূচক সামান্য বাড়লেও লেনদেনে ভাটা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

পুঁজিবাজারে সপ্তাহের শেষদিনে সূচক সামান্য বাড়লেও লেনদেনে ভাটা

প্রতিনিধি

পুঁজিবাজারে সপ্তাহের শেষদিনে সূচক সামান্য বাড়লেও লেনদেনে ভাটা
দেশের উভয় পুঁজিবাজার-ঢাকা স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। তা সত্ত্বেও দুই স্টক এক্সচেঞ্জেই সবগুলো সূচক বেড়েছে। তবে, সপ্তাহে শেষদিনে উভয় বাজারে লেনদেন কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৮৩টির এবং ৮২টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজে দরপতন হওয়া সত্ত্বেও আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক দেড় পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দেড় পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন, ডিএসইতে মোট ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

অন্যদিকে, সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স আজ আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫২ পয়েন্টে অবস্থান নিয়েছে। এছাড়া, এক্সচেঞ্জটির সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ৮৬০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৮৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৭টির দর বেড়েছে, কমেছে ৭৯টির এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। এক্সচেঞ্জটিতে আজ ১২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৮০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!