1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিলার ও দেয়ালে লেখা স্লোগান মুছে দিচ্ছেন শিক্ষার্থীরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

পিলার ও দেয়ালে লেখা স্লোগান মুছে দিচ্ছেন শিক্ষার্থীরা

প্রতিনিধি

দেশজুড়ে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজধানী ঢাকাসহ সারাদেশে সড়ক, পিলার ও দেয়ালে লেখা স্লোগান মুছে দিচ্ছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করছেন তারা। গত দুদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় এমন চিত্রই দেখা গেছে। শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ‘রাজসিক বিহার’ ভাস্কর্যের উপরে লেখা স্লোগান মুছে দিচ্ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। তারা বলেন, মাসব্যাপী আন্দোলনের সময় তারাই এসব স্লোগান এঁকেছিলেন। এখন তারাই সেগুলো মুছে দিচ্ছেন।

বেইলি রোড, পরিবাগ, যাত্রাবাড়িসহ বিভিন্ন স্থানে দেখা গেছে এই চিত্র। শিক্ষার্থীরা মাস্ক-গ্লাভস পরে ঝাড়ু দিয়ে রাস্তা ও অন্যান্য স্থাপনা পরিষ্কার করছেন। সেই সঙ্গে রং বা স্প্রে দিয়ে ঢেকে দিচ্ছেন এসব স্লোগান। অনেকে আবার পানি বা অন্য কিছু দিয়ে এগুলো তুলে ফেলছেন। শিক্ষার্থীরা জানান, এসব দেওয়াল লিখন মুছে সেখানে তারা নানা গ্রাফিতি আঁকবেন। এ ধরনের কাজে ব্যস্ত থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশলের শিক্ষার্থী মেহেরনাজ বলেন, অস্বীকার করার কিছু নেই, আন্দোলন চলাকালে আমরাই এসব লিখেছিলাম। এখন আবার আমরাই নিজ দায়িত্বে এসব লেখা মুছে সব কিছু পরিষ্কার করে দিচ্ছি।

আরেক শিক্ষার্থী জানান, আমরা এগুলো মুছে দিচ্ছি। পরে যেসব জায়গায় সম্ভব আমরা এই আন্দোলনে আমাদের গৌরবের বিভিন্ন বিষয় নিয়ে দেয়ালচিত্র আঁকব। এসব কাজে অংশ নিচ্ছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাধারণ মানুষও তাদের এই কাজে উৎসাহিত করছেন।

আন্দোলনের জেরে রাজধানী ঢাকাসহ প্রায় পুরো দেশই পুলিশ শূন্য হয়ে পড়েছে। এ অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণের মতো কঠিন কাজটি স্বেচ্ছায় নিজেদের হাতে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। ঢাকাসহ পুরো দেশে শিক্ষার্থীদের পালা করে এ দায়িত্ব পালন করতে দেখা যায়। আবার অনেক স্থানে আন্দোলনের সময় ভাংচুর বা জ্বালাও পোড়াওয়ের কারণে পড়ে থাকা ময়লা-আবর্জনাও পরিষ্কার করতে দেখা গেছে শিক্ষার্থীদের। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কওমী মাদরাসার শিক্ষার্থীরাও এসব কাজে হাত লাগিয়েছে।

আন্দোলনের জেরে রাজধানী ঢাকাসহ প্রায় পুরো দেশই পুলিশ শূন্য হয়ে পড়েছে। এ অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণের মতো কঠিন কাজটি স্বেচ্ছায় নিজেদের হাতে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। ঢাকাসহ পুরো দেশে শিক্ষার্থীদের পালা করে এ দায়িত্ব পালন করতে দেখা যায়। আবার অনেক স্থানে আন্দোলনের সময় ভাংচুর বা জ্বালাও পোড়াওয়ের কারণে পড়ে থাকা ময়লা-আবর্জনাও পরিষ্কার করতে দেখা গেছে শিক্ষার্থীদের। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কওমী মাদরাসার শিক্ষার্থীরাও এসব কাজে হাত লাগিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!