1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিরোজপুরে দুর্গাপূজায় ৩শত ১৩ মেট্রিকটন চাল বরাদ্দ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পিরোজপুরে দুর্গাপূজায় ৩শত ১৩ মেট্রিকটন চাল বরাদ্দ

প্রতিনিধি

 আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পিরোজপুর জেলার জন্য ৩ শত ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। বরাদ্দপ্রাপ্ত চাল ইতিমধ্যেই বিতরণের প্রক্রিয়া শুরু করেছে পিরোজপুরের জেলা প্রশাসন।
পিরোজপুর সদর উপজেলায় ৬৬টি পূজার জন্য দেওয়া হয়েছে ৩৩ মেট্রিক টন, নাজিরপুর উপজেলায় ১৩৪টি পূজার জন্য ৬৭ মেট্রিক টন, নেছারাবাদে ১২৪ টি পূজার জন্য ৬২ মেট্রিক টন, কাউখালীতে ৪৩টি পূজার জন্য সাড়ে ২১ মেট্রিক টন, ভান্ডারিয়ায় ১২৩ টি পূজার জন্য সাড়ে ৬১ মেট্টিক টন, মঠবাড়িয়া ১০৩ টি পূজার জন্য সাড়ে ৫১ মেট্রিক টন এবং ইন্দুরকানীতে ৩৩ টি পূজার জন্য সাড়ে ১৬ মেট্রিক টন চাল বিভিন্ন দুর্গা মন্দিরে বিতরণের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই জেলা প্রশাসকের নির্দেশে তার কার্যালয় থেকে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবরে বরাদ্দপত্র পৌছে গেছে। দু’এক দিনের মধ্যেই জি আর সাহায্যের এ চাল প্রতিটি মন্দির কমিটির সভাপতি/ সম্পাদকের নিকট প্রদান করা হবে। এদিকে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাধবি রায়ের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় পুলিশ সুপার মোঃ শফিউর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা,জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সভায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!