1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিরোজপুরে কোস্টগার্ডের অভিযানে ৪৯১টি হাঙ্গর জব্দ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

পিরোজপুরে কোস্টগার্ডের অভিযানে ৪৯১টি হাঙ্গর জব্দ

প্রতিনিধি

পিরোজপুরে কোস্টগার্ডের অভিযানে ৪৯১টি হাঙ্গর জব্দ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪৯১টি হাঙ্গর মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

কোস্টগার্ড পিরোজপুরের পারেরহাট বন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি মৎস্য ট্রলার থেকে সংরক্ষিত এসব হাঙ্গর মাছ জব্দ করে। ট্রলারটিতে থাকা ৯ জন জেলেকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তারা বঙ্গোপসাগর থেকে হাঙ্গরগুলো সংগ্রহ করে ট্রলারে নিয়ে এসেছেন।

‎অভিযান শেষে কোস্টগার্ড সদস্যরা ট্রলারসহ আটক জেলেদের ভান্ডারিয়ায় নিয়ে আসেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ আইন- ২০১২-এর ৩৪(খ) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ শেষে তাদের মুক্তি দেওয়া হয়।

‎কোস্টগার্ড সূত্র জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মো. শফিউর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বন বিভাগের পক্ষ থেকে অভিযানে উপস্থিত ছিলাম। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত হাঙ্গরগুলো সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!