1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাহাড়ি সন্ত্রাসীদের নানাভাবে উসকানি দেওয়ার চেষ্টা করছে বিএনপি-জামায়াত নাছিম - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

পাহাড়ি সন্ত্রাসীদের নানাভাবে উসকানি দেওয়ার চেষ্টা করছে বিএনপি-জামায়াত নাছিম

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, পাহাড়ি সন্ত্রাসীদের নানাভাবে উসকানি দেওয়ার চেষ্টা করছে বিএনপি-জামায়াত। তিনি বলেন, বিএনপি-জামায়াত যদি ডাকাতদের বিদেশি শক্তি হিসেবে মনে করে তা করতে পারে। আমরা তাদের চোর ডাকাত ও সন্ত্রাসী হিসেবেই দেখি।

এই সন্ত্রাসীরা বাংলাদেশের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। যেকোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে। সোমবার (৮ এপ্রিল) শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাহাউদ্দিন নাছিম।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি চায় আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। এরা চায় আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করতে। এই অপশক্তি এখনো বাংলাদেশকে পিছে টেনে ধরার জন্য দেশরত্ন শেখ হাসিনার সরকারের কর্মকাণ্ডকে নানাভাবে বাধাগ্রস্ত করতে চায়। আমাদের বাংলাদেশের মানুষ সক্ষমতার জায়গায় যাক, এটা তারা চায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!