1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাহাড়-সমতল ভেদাভেদ নয়, সবার সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার তারেক রহমানের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাহাড়-সমতল ভেদাভেদ নয়, সবার সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার তারেক রহমানের

প্রতিনিধি

পাহাড়ি ও সমতলের মানুষের মধ্যে সমতা ও সম্প্রীতির বার্তা দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী—সব নাগরিকেরই সমান অধিকার রয়েছে। ভৌগোলিক অবস্থান নির্বিশেষে সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এসব বৈচিত্র্য দেশের সামগ্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।

বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলানসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, এসব উৎসব শুধু নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং জাতীয় জীবনেরই অংশ। একই সঙ্গে তিনি বাংলা নববর্ষেরও শুভেচ্ছা জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের এই উৎসবগুলো দেশে শান্তি, সম্প্রীতি ও আনন্দ বয়ে আনবে।

পাহাড়ি জনপদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর ঐতিহ্য, ইতিহাস ও জীবনধারা বাংলাদেশের সামগ্রিক ঐতিহ্যকে গৌরবময় ও বৈচিত্র্যময় করেছে। মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের চেতনা এই সংস্কৃতির মধ্যেই নিহিত রয়েছে।

শেষে তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষ ও বিভিন্ন নৃগোষ্ঠীর উৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

তেজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!