1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পারমাণবিক নিরস্ত্রীকরণে বৈশ্বিক অঙ্গীকার জোরদারের আহ্বান বাংলাদেশের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

পারমাণবিক নিরস্ত্রীকরণে বৈশ্বিক অঙ্গীকার জোরদারের আহ্বান বাংলাদেশের

প্রতিনিধি

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং নিরস্ত্রীকরণের জন্য বৈশ্বিক অঙ্গীকার নবায়ন ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের অধিবেশনে দেওয়া বক্তব্যে বাংলাদেশ এ বিষয়ে শক্ত অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর ১১তম পর্যালোচনা সম্মেলনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী

বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন পার হলেও বিশ্ব এখনো পারমাণবিক অস্ত্রমুক্ত হয়নি, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। পারমাণবিক অস্ত্রের বিস্তার বৈশ্বিক উন্নয়ন অগ্রযাত্রাকেও বাধাগ্রস্ত করছে বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ শুরু থেকেই পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে।

তিনি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর আইনি বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তিগুলোর সর্বজনীন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, গঠনমূলক সংলাপ, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সমন্বিত বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে পারমাণবিক হুমকিমুক্ত নিরাপদ বিশ্ব গঠনই লক্ষ্য হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!