1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাবনা-১ : আপিলে প্রার্থিতা ফিরে পেলেন খায়রুন নাহার ও তাজুল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাবনা-১ : আপিলে প্রার্থিতা ফিরে পেলেন খায়রুন নাহার ও তাজুল

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনের নির্বাচনী লড়াইয়ে ফিরলেন দুই স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার খানম ও মো. তাজুল ইসলাম। নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল মঞ্জুর হওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) ইসির উপসচিব (আইন) ছানাউল্ল্যাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিটার্নিং অফিসারের বাতিলাদেশের বিরুদ্ধে এই দুই প্রার্থী আপিল আবেদন করেছিলেন। আজ নির্বাচন কমিশন শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন। এর ফলে তাদের পাবনা-১ আসনের বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সীমানা জটিলতা সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশের পরিপ্রেক্ষিতে গত ৯ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। ওই সময় কমিশন জানিয়েছিল, ৩০০ আসনের পরিবর্তে ২৯৮টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। তবে গত ১৫ জানুয়ারি আপিল বিভাগের পুনঃরায়ে আইনি বাধা দূর হলে কমিশন নতুন করে তফসিল ঘোষণা করে।

নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে ১৮ জানুয়ারি, বাছাই হয়েছে ১৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি হলো আজ ২৫ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি। উল্লেখ্য, পাবনা-১ ও ২ আসনের এই নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সঙ্গেই একযোগে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!