1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, যা বলছে বিসিবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, যা বলছে বিসিবি

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। যদিও সে কারণে জাতীয় দলের ক্রিকেটারদের একের পর এক টুর্নামেন্টে ব্যস্ত রাখছে বিসিবি। অদম্য টি-টোয়েন্টি কাপের পর পাকিস্তান সিরিজকে সামনে রেখে এখন তারা ওয়ানডে ফরম্যাটে বিসিএল খেলছে। এরপর আগামী ৯ মার্চ ঢাকায় আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের।

সূচি অনুযায়ী– আসন্ন সিরিজে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। তবে বিদেশি গণমাধ্যমে এই সিরিজ নিয়ে শঙ্কার কথা সামনে এনেছে। একদিকে, পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধে লিপ্ত, এরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু করে ইরানে। যার পাল্টা জবাব দিতে গিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাটিতে হামলা করছে শিয়া অধ্যুষিত দেশটি। ফলে চলমান এই অস্থিরতায় বন্ধ রয়েছে এই অঞ্চলে অধিকাংশ দেশের আকাশপথ।

সবমিলিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ঢাকাগামী ফ্লাইট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও সিরিজ শুরুর এখনও যথেষ্ট সময় বাকি। আগামী ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা দুই দল। সে কারণে নিদিষ্ট সময়ে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে আশাবাদী বিসিবি। গতকাল রাতেও বিসিবির সঙ্গে কথা হয়েছে পিসিবির। ঢাকা পোস্টকে বিসিবির একজন কর্মকর্তা জানান, সবকিছু ঠিক আছে এখন পর্যন্ত। নিদিষ্ট সময়েই মাঠে গড়াবে খেলা।

এর আগে এই সিরিজের সূচি ঘোষণা করেছিল বিসিবি। ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে। এদিকে, আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

গত বছরের জুলাইয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশ সফরে এসে পাকিস্তান ২-১ ব্যবধানে জয় নিয়ে ফেরে। এর আগে দেশটিতে সফর করে বাংলাদেশ। সেখানেও সফরকারীরা হেরেছিল ৩-০ ব্যবধানে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!