1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

প্রতিনিধি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৪ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১১টার দিকে।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন শিশু এবং পাঁচজন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাব শহরের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে খুশাব শহরের কাছে মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন।

কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, তারা রাত ১১:২২ মিনিটে ইমার্জেন্সি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে ৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং সেখানে পৌঁছে আরও ৭ জনের মৃত্যু হয়। আহত ৯ জনের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ও আহতরা সবাই শ্রমজীবী ছিলেন এবং কাজের আশায় বান্নু থেকে খুশাবের দিকে যাচ্ছিলেন। আহতদের মধ্যে ২ জনকে খুশাবের টিএইচকিউ এবং ৭ জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!