1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তান ম্যাচ দিয়ে জয়াসুরিয়ার শ্রীলঙ্কা অধ্যায় শেষ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাকিস্তান ম্যাচ দিয়ে জয়াসুরিয়ার শ্রীলঙ্কা অধ্যায় শেষ

প্রতিনিধি

দেশের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু হয়েছিল শ্রীলঙ্কার। গ্রুপে জিম্বাবুয়ের কাছে হারের পর সুপার এইটে উঠলেও তারা হতাশ করেছে টানা দুটি পরাজয়ে। সেমিফাইনালে উঠতে না পারার ব্যর্থতার পর প্রধান কোচকে হারাচ্ছে তারা।

আজ (শনিবার) পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। তাদের ডাগআউটে শেষবার দেখা যাবে সনাথ জয়াসুরিয়াকে। লঙ্কান কিংবদন্তি প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন এই ম্যাচের পর।

আগামী ৩১ মার্চ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল জয়াসুরিয়ার। কিন্তু শ্রীলঙ্কার বিশ্বকাপ শেষেই পদত্যাগ করছেন তিনি। ২০২৪ সালের জুলাইয়ে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন। তার ছোঁয়ায় দ্রুত বদলে যায় দল। ভারতের বিপক্ষে ২-০ তে ওয়ানডে সিরিজ জেতে। ২৭ বছরে প্রথমবার ভারতীয়দের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের কীর্তি গড়ে শ্রীলঙ্কা।

এছাড়া দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ও এসেছে জয়াসুরিয়ার কোচিংয়ে। ২০২৪ সালের ১ অক্টোবর পূর্ণকালীন দায়িত্ব পান তিনি। তার অধীনে নিউজিল্যান্ডকে ২-০ তে টেস্ট সিরিজে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের টেবিলের তিনে ওঠে শ্রীলঙ্কা।

জয়াসুরিয়ার অধীনে শ্রীলঙ্কা সব ফরম্যাট ৭৪ ম্যাচ খেলে ৩৪ জয় ও ৩৮ হার দেখেছে। দুটিতে ফলাফল হয়নি। বিদায়ী ম্যাচে শিষ্যরা ৩৫তম জয় তাকে উপহার দিতে পারেন কি না, সেটাই দেখার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!