1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তান ক্রিকেটের জন্য কী করেছে বাংলাদেশ : আকরাম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাকিস্তান ক্রিকেটের জন্য কী করেছে বাংলাদেশ : আকরাম

প্রতিনিধি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে যখন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বর্জনের ইঙ্গিত দিচ্ছিলেন, ঠিক সেই সময় একটি লাইভ আলোচনায় ওয়াসিম আকরাম একটি প্রশ্ন তুললেন- পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ কী করেছে?

আকরাম সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে পাকিস্তানের এই ‘আবেগপ্রবণ’ সিদ্ধান্তের সমালোচনা করেন। পরবর্তীতে তার এই বক্তব্যের ক্লিপটি ভাইরাল হলে তিনি বিষয়টি নিয়ে আরও কথা বলেন। তার মতে, অন্য দেশের রাজনৈতিক বা নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তবে সেটি কেবল পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি করবে। কারণ আইসিসির কাছ থেকে বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হবে।

আকরাম বলেন, ‘বাংলাদেশ খেলতে চায় না বলে কেন পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য এ যাবৎকালে কী করেছে? আমি এর কোনো মানে দেখি না। পাকিস্তান ক্রিকেটের উচিত নিজেদের দিকে নজর দেওয়া। খেলার ওপর মনোযোগ দাও এবং বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’

বাংলাদেশ বাদ পড়ায় তাদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের পরিকল্পনা করছে পাকিস্তান। ইতোমধ্যে দল ঘোষণা করলেও তারা নিশ্চিত করতে পারেনি যে বিশ্বকাপ খেলতে যাবে কি না। ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে বাংলাদেশ অস্বীকৃতি জানালে এই ইস্যুর সমাধান করতে আইসিসি তাদের সঙ্গে তিন সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে যায়। কিন্তু বাংলাদেশ আগের অবস্থানে অটল থাকায় গত শুক্রবার আইসিসি তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডের নাম ঘোষণা করে।

তারপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন জানান- বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেট সংস্থার দ্বিচারী মনোভাবের কারণে তারাও বিশ্বকাপে না খেলার হুমকি দিয়েছে। এনিয়ে গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী শুক্রবার বা সোমবার এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!