1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন ও দ্রুত ভোটের দাবি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন ও দ্রুত ভোটের দাবি

প্রতিনিধি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাঁচটি সিটি করপোরেশনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রার্থী হচ্ছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ লড়বেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন-এ প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট তারিকুল ইসলাম-কে। সিলেট সিটি করপোরেশন-এ লড়বেন অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশন-এ মনোনয়ন পেয়েছেন মো. মোবাশ্বের আলী।

প্রার্থী ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এ কমিশনের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। একই সঙ্গে তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে সব পর্যায়ের নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশে স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি।

এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চলছে বলে তারা মনে করেন। তিনি দাবি করেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারীরা যেন ভবিষ্যৎ নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে স্পষ্ট বিধান থাকা উচিত।

নেতারা আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের বাইরে নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!