1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পর্যায়ক্রমে সব মহাসড়ক সিসি ক্যামেরার আওতায়: সড়কমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পর্যায়ক্রমে সব মহাসড়ক সিসি ক্যামেরার আওতায়: সড়কমন্ত্রী

প্রতিনিধি

দেশের সড়ক নিরাপত্তা জোরদার করতে জাতীয় মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Sheikh Robiul Alam Robi

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ব্রিফিংয়ে তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে জাতীয় মহাসড়কগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে আঞ্চলিক মহাসড়কগুলোও এই ব্যবস্থার আওতায় আনা হবে।

মন্ত্রী জানান, সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা কমানো এবং যানবাহন চলাচল মনিটরিংয়ের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা বলছেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মহাসড়কে দুর্ঘটনার কারণ শনাক্ত, আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়বে।

এ বিষয়ে শিগগিরই বিস্তারিত পরিকল্পনা ও বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!