1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পদ্মা সেতুতে টোল আদায়ে ঐতিহাসিক সাফল্য, আড়াই বছরে ছাড়াল ৩ হাজার কোটি টাকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পদ্মা সেতুতে টোল আদায়ে ঐতিহাসিক সাফল্য, আড়াই বছরে ছাড়াল ৩ হাজার কোটি টাকা

প্রতিনিধি

পদ্মা সেতুতে টোল আদায়ের ক্ষেত্রে নতুন এক মাইলফলক অর্জিত হয়েছে। সেতুটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত মোট টোল আদায়ের পরিমাণ তিন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহন চলাচল বৃদ্ধি, জনগণের সহযোগিতা এবং আধুনিক ডিজিটাল টোল ব্যবস্থার ফলে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এটি রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করে আসছে।

সেতু চালুর ফলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত এবং শিল্পজাত পণ্য পরিবহনে বড় ধরনের গতি এসেছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আরও জানায়, পদ্মা সেতু দেশের জিডিপি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আদায়ও ধারাবাহিকভাবে বাড়ছে। ভবিষ্যতে টোল ব্যবস্থার আরও আধুনিকায়ন করা হলে রাজস্ব আদায়ের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সেতু কর্তৃপক্ষের মতে, পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!