1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পটুয়াখালী-৪ আসনে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন ট্রাক মার্কার প্রার্থী মোঃ রবিউল হাসান, রাঙ্গাবালী–চরমোন্তাজে গণজোয়ার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

পটুয়াখালী-৪ আসনে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন ট্রাক মার্কার প্রার্থী মোঃ রবিউল হাসান, রাঙ্গাবালী–চরমোন্তাজে গণজোয়ার

পটুয়াখালী, রাঙ্গাবালী মোঃ শাওন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া–রাঙ্গাবালী–চরমোন্তাজ) এখন রাজনৈতিক উত্তাপে ফুটছে। বছরের পর বছর অবহেলিত এই জনপদে পরিবর্তনের ডাক নিয়ে মাঠে নেমেছেন ট্রাক মার্কার প্রার্থী মোঃ রবিউল হাসান। ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছাতে তিনি রাঙ্গাবালী ও চরমোন্তাজজুড়ে টানা উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি রাঙ্গাবালীর চরাঞ্চলে আয়োজিত এক উঠান বৈঠকে মানুষের ঢল নামে। নারী, যুবক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বয়স্কদের অংশগ্রহণে সভা পরিণত হয় জনতার মঞ্চে। সভায় মোঃ রবিউল হাসান স্পষ্ট ভাষায় বলেন,
“পটুয়াখালী-৪ আসনকে আর অবহেলার জনপদ হিসেবে থাকতে দেওয়া হবে না। নদীভাঙনে ঘরহারা মানুষ, বেহাল রাস্তাঘাট, স্বাস্থ্যসেবার সংকট ও বেকারত্ব—এই বাস্তবতা বদলাতে হলে সাহসী নেতৃত্ব দরকার। আমি কথা নয়, কাজ দিয়ে পরিবর্তন আনতে চাই।”
তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষ বছরের পর বছর শুধু আশ্বাস শুনেছে। এবার সময় এসেছে হিসাব নেওয়ার। যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, উপজেলা পর্যায়ে আধুনিক হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই হবে তার প্রধান অঙ্গীকার।
বৈঠকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের সময় নেতারা আসে, ভোট নিয়ে চলে যায়, পরে আর খোঁজ থাকে না। জবাবে রবিউল হাসান বলেন, “আমি ভোটের সময়ের নেতা নই, আমি আপনাদের কণ্ঠস্বর হয়ে থাকতে চাই।”
সভায় তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “চাকরির জন্য শহরমুখী না হয়ে নিজ এলাকাতেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। মৎস্য, কৃষি ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানো হবে।”
গণসংযোগে মানুষের সাড়া দেখে আয়োজকরা জানান, ট্রাক মার্কার পক্ষে এলাকায় ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখছে।
পটুয়াখালী-৪ আসনে ত্রয়োদশ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই মোঃ রবিউল হাসানের মাঠের রাজনীতি আরও বেগবান হচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!