1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পঞ্চগড়ে দুদকের ১৮৯তম গণশুনানি রোববার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পঞ্চগড়ে দুদকের ১৮৯তম গণশুনানি রোববার

প্রতিনিধি

দুর্নীতি প্রতিরোধ, সেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরে সেবাগ্রহীতাদের হয়রানি রোধে পঞ্চগড়ে ১৮৯তম গণশুনানি আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। রোববার (৯ নভেম্বর) পঞ্চগড়ের সরকারি অডিটোরিয়ামে এ গণশুনানি আয়োজন করা হয়েছে।

ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

দুদক জানায়, গণশুনানিতে পঞ্চগড় জেলার বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানির শিকার কিংবা সেবা বঞ্চিত নাগরিকরা সরাসরি কমিশনের সামনে তাদের অভিযোগ উপস্থাপন করতে পারবেন। অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি দপ্তরে জবাবদিহিতা, সততা ও মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনসেবার মান উন্নয়নের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধই এ গণশুনানির মূল উদ্দেশ্য। গণশুনানিকে ঘিরে পঞ্চগড় জেলায় ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। স্থানীয়ভাবে সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন ও অভিযোগ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া গণমাধ্যমেও গণশুনানি বিষয়ে সচেতনতা কার্যক্রম চলেছে।

গণশুনানিতে অংশগ্রহণের জন্য পঞ্চগড় জেলার সাধারণ নাগরিক ও সব মাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে দুদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!