1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নড়াইলে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

নড়াইলে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধি

জেলা ও দায়রা জজ আদালতে আজ বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 
আজ শনিবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 
এ সময় নড়াইলের জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) প্রনয় কুমার দাস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কবীর উদ্দিন প্রামানিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আকরাম হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা, পুলিশ সুপার সাদিরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। 
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গনপূর্ত অধিদপ্তর ৫৮ লাখ টাকা ব্যয়ে ‘ন্যায়কুঞ্জ’র নির্মানকাজ বাস্তবায়ন করছে। দ্বিতল এ ভবনে ৭০জন বিচারপ্রার্থীর বিশ্রাম ও ব্রেস্ট ফিডিং-সহ বিভিন্ন ধরনের সুবিধা থাকবে। 
‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠানের পর প্রধান অতিথি বিচারপতি জাফর আহমেদ নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা জজশীপের সাথে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির বিষয়ে মতবিনিময় করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!