1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নোয়াখালীর মানুষের দুঃখ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নোয়াখালীর মানুষের দুঃখ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী

প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “প্রকৃতপক্ষে মুছাপুর ক্লোজার প্রকল্পটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে আমি এই ক্লোজারের গুরুত্ব সম্পর্কে সবার কাছে শুনেছি। এটি যে কত বড় একটি স্থাপনা ছিল এবং এর উপযোগিতা কতটুকু ছিল, তা আজ আমি সরাসরি বাস্তবে দেখার জন্য এখানে এসেছি।”

মঙ্গলবার ( ১০ মার্চ) বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিস্কাশন ব্যবস্থানর উন্নয়ন (অংশ-১) প্রকল্প এলাকা পরিদর্শন কর্মসূচিতে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপির সদস্য নুরুল আলম সিকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু,নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আজকের এই সফর কোনো লোকদেখানো কর্মসূচি বা রাজনৈতিক প্রোগ্রাম নয়; এটি আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা চিরতরে দূর করার একটি আন্তরিক আয়োজন।’

তিনি বলেন, ‘নোয়াখালীবাসী প্রতিটি বর্ষার সময় চরম আতঙ্কে দিন কাটায়। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর মানুষ যেভাবে পানিতে ভেসেছিল, সেই দুঃসহ স্মৃতি এখনো তাদের তাড়িয়ে বেড়ায়। বর্ষা এলেই তারা নতুন করে প্লাবিত হওয়ার ভয়ে থাকে।”

২৪-এর বন্যার কারণ বিশ্লেষণ করে মন্ত্রী বলেন, “আমাদের গত বছরের ভয়াবহ বন্যার মূল কারণ ছিল এই বাঁধটি ভেঙে যাওয়া। বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই উজান থেকে আসা ভারতের পাহাড়ি ঢল সরাসরি আমাদের জনপদে প্রবেশ করে বৃহত্তর নোয়াখালীকে ভাসিয়ে দিয়েছিল। বিষয়টি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেছি। তিনি নোয়াখালীর মানুষের এই দুর্ভোগের প্রতিটি চিত্র সম্পর্কে অবগত আছেন।”

মন্ত্রী আরও জানান, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিশেষভাবে এই প্রকল্পটি সরেজমিনে দেখার জন্য পাঠিয়েছেন এবং প্রতিটি বিষয় ওনাকে অবগত করতে বলেছেন। নোয়াখালীবাসীর যা কিছু প্রয়োজন, তা সরাসরি ওনাকে জানানোর জন্য তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ, তিনি মানুষের কল্যানে এই মেগা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ আমরা জানি, যদি এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন না হয়, তবে নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানুষকে বারবার পানিতে ভেসে থাকতে হবে।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, “দীর্ঘদিন পর আমরা এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের একটি সুযোগ পেয়েছি। বর্তমান প্রকল্পের বাইরেও আমরা আরও ১০ কিলোমিটার এলাকা বর্ধিত করে নতুন প্রকল্প আনার পরিকল্পনা করছি।

উপকূল রক্ষায় এখন যা প্রয়োজন আমরা তাই করব, প্রয়োজনে আরও নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। তবে এই মুহূর্তে যা সবচেয়ে বেশি জরুরি, তা আমাদের অতি দ্রুত গ্রহণ করতে হবে। কারণ আমাদের প্রধান লক্ষ্য হলো নোয়াখালীর মানুষকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচানো।”

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আপনারা সবাই জানেন বিগত সরকারগুলো জনস্বার্থে কী কাজ করেছে। তারা উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটেপুটে খেয়েছে। আমরা সেই ব্যাপারে অত্যন্ত সতর্ক ও সজাগ রয়েছি। কোনো লুটপাট হতে দেওয়া হবে না। আমরা চাই সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং স্বচ্ছতার মাধ্যমে নোয়াখালীর মানুষ যাতে নিরাপদে বাঁচে এবং তাদের অধিকার ফিরে পায়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো.এনায়েত উল্যাহ, ঢাকা বাপাউবো (পূর্ব রিজিয়ন) অতিরিক্ত মহাপরিচালক মো.মাহবুবুর রহমান, কুমিল্লা পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো.আবু বক্কর সিদ্দিক, ফেনী পানি উন্নয়ন বোর্ডের সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদ, নোয়াখালী পুলিশ পুলিশ সুপার টি, এম মোশারেফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!