1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নোয়াখালীর কারাগারে ভোট দিলেন ৩৫ কারাবন্দি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

নোয়াখালীর কারাগারে ভোট দিলেন ৩৫ কারাবন্দি

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ৩৫ জন কারাবন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কারাগারের ভেতরে স্থাপিত দুটি ভোটকক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়। জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ৪৪ জন বন্দির নাম অন্তর্ভুক্ত ছিল। আমরা ৩৭টি ব্যালট পেয়েছি। তবে মামলার কারণে দুইজন বন্দি বর্তমানে অন্য কারাগারে অবস্থান করায় তারা ভোট দিতে পারেননি। ফলে ৩৫ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন। সেগুলো আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি।

জেল সুপার আরও বলেন, ভোটগ্রহণের জন্য বন্দিদের সকাল ৮টার আগেই নাস্তা শেষ করে প্রস্তুত থাকতে বলা হয়। অবশিষ্ট আছেন ৭ জন। তাদের ব্যালট আসলে সেই ভোটগুলো সংগ্রহ করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা কারাগারে বর্তমানে মোট ৯৪১ জন বন্দি থাকলেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন মাত্র ৪৪ জন, যা মোট বন্দির প্রায় ৪ দশমিক ৭ শতাংশ।

কর্তৃপক্ষ আরও জানায়, অনেক বন্দিই ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জামিন পাওয়ার আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে আগ্রহ দেখাননি। কারণ, একবার পোস্টাল ব্যালটে আবেদন করলে পরবর্তীতে জামিন পেলে সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকে না। এ কারণে কর্তৃপক্ষের প্রচেষ্টার পর মাত্র ৪৪ জন বন্দিকে পোস্টাল ব্যালটে ভোট দিতে রাজি করানো সম্ভব হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!