1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রতিনিধি

নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নরসিংদীর পলাশ উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় জনতা জুটমিলের ৪ নম্বর গেট সংলগ্ন মহিলা কোয়ার্টারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বিউটি বেগম (৪২) জনতা জুটমিলের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ছেলে আবির ওরফে নিশান (২৪) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। ঘটনার দিন রাতে ডিউটি শেষে সকালে বাসায় ফেরেন বিউটি বেগম। পরে সকাল ৯টার দিকে ছেলে আবির নেশার জন্য তার কাছে টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আহত বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি মারা যান।

পলাশ থানার ওসি (তদন্ত) মো. কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলে আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!