1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেক্সাস পে’র নাম ভাঙিয়ে প্রতারণা, সরকারি কর্মকর্তার ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নেক্সাস পে’র নাম ভাঙিয়ে প্রতারণা, সরকারি কর্মকর্তার ১৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার

প্রতিনিধি

ডেবিট ও ক্রেডিট কার্ড আপগ্রেডের নামে প্রতারণা করে খুলনার এক সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি বাংলাদেশ)।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাকিবুল ইসলাম (২৩)। রোববার (১২ এপ্রিল) রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অভিযানে তাকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, ভুক্তভোগী কর্মকর্তা গত ৬ জানুয়ারি হোয়াটসঅ্যাপে একটি কল পান, যেখানে কলকারী নিজেকে ডাচ্‌-বাংলা ব্যাংক-এর ‘নেক্সাস পে’ কার্ড আপগ্রেডেশন বিভাগের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। পরে তিনি কার্ডের তথ্য হালনাগাদের কথা বলে ভুক্তভোগীর ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করেন।

পরবর্তীতে ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে ১২টি পৃথক লেনদেনের মাধ্যমে ওই কর্মকর্তার হিসাব থেকে মোট ১৩ লাখ ৭৫ হাজার ৫১৫ টাকা তুলে নেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরে তদন্তের জন্য সিআইডি গ্রহণ করে।

তদন্তে জানা যায়, গ্রেপ্তার রাকিবুল ইসলাম একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের সদস্য। তিনি টেলিগ্রামভিত্তিক বিভিন্ন গ্রুপের মাধ্যমে চক্রের সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ব্যাংকিং তথ্যের অপব্যবহার ও অবৈধ লেনদেনে সহায়তা করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

সিআইডি জানিয়েছে, এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!