1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নীরব ঘাতক উচ্চ রক্তচাপ: প্রতি ৫ স্ট্রোক রোগীর ৪ জনই আক্রান্ত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নীরব ঘাতক উচ্চ রক্তচাপ: প্রতি ৫ স্ট্রোক রোগীর ৪ জনই আক্রান্ত

প্রতিনিধি

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্বে প্রতি পাঁচজন স্ট্রোক রোগীর মধ্যে চারজনই উচ্চ রক্তচাপে আক্রান্ত। নীরবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত করার কারণে উচ্চ রক্তচাপকে ‘নীরব ঘাতক’ হিসেবে উল্লেখ করেছেন তারা।

রোববার (১৭ মে) রংপুর মেডিকেল কলেজ (রমেক) কার্ডিওলজি বিভাগ ও কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে আয়োজিত সেমিনারে বলা হয়, প্রতিবছর বিশ্বে প্রায় দেড় কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। এদের একটি বড় অংশ মৃত্যুবরণ করেন, অনেকে চিকিৎসার মাধ্যমে সুস্থ হন, আর অনেকে দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় ভোগেন।

বিশেষজ্ঞরা জানান, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ শুধু স্ট্রোক নয়, হৃদরোগ, কিডনি জটিলতা, ব্রেন হেমারেজ, চোখের সমস্যা এবং অন্যান্য গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়। রংপুর বিভাগের প্রায় ৩৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন বলেও জানানো হয়।

সেমিনারে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসকদের মতে, অস্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্য পরীক্ষা না করানোর প্রবণতা উচ্চ রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ।

এছাড়া বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রংপুরে বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং স্বাস্থ্য পরামর্শ কর্মসূচিও আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!