1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনের পরিবেশ নষ্ট করতে জামায়াত নানামুখী ষড়যন্ত্র করছে: আমিনুল হক - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

নির্বাচনের পরিবেশ নষ্ট করতে জামায়াত নানামুখী ষড়যন্ত্র করছে: আমিনুল হক

প্রতিনিধি

ঢাকা-১৬ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আমিনুল হক বলেছেন, যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাদের হাতে দেশ ও নারীদের সম্মান কখনোই নিরাপদ হতে পারে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১২তম দিনে মিরপুর-১২-এর ডি ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি অভিযোগ করেন, জামায়াত নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র করছে

তিনি বলেন, “তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে ভোট জালিয়াতির চেষ্টা করছে এবং বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার মতো প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।” জামায়াতকে তিনি ‘মিথ্যাচারী’ আখ্যা দিয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।

আমিনুল হক আরও বলেন, “যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যারা দেশের স্বাধীনতা চায়নি— তারা আজ বলছে ‘চলো দেশ গড়ি’। এটা হাস্যকর। যারা আমাদের মা-বোনদের নিরাপত্তা দিতে পারে না, তাদের কাছে দেশ নিরাপদ নয়। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জনগণ তাদের এই আচরণের দাঁতভাঙা জবাব দেবে।”

নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরে তিনি জানান, তার প্রধান লক্ষ্য হলো:

  1. অর্থের অভাবে মিরপুরের সাধারণ মানুষ যেন শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। দরিদ্র শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতি দেন।

  2. প্রতি ঘরে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসা বন্ধ হওয়া রোধ করা।

সকাল থেকেই মিরপুর-১২ এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তিনি প্রতিটি ঘরে ঘরে যান, ভোটারদের হাতে ইশতেহার তুলে দেন এবং ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!