1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনের জন্য সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে হবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্বাচনের জন্য সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে হবে

প্রতিনিধি

নির্বাচনের জন্য সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে হবে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার বলেছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশন বলেছে তারাও নির্বাচনের জন্য প্রস্তুত। সরকারের প্রতি আমাদের বিশ্বাস ও আস্থা রাখতে হবে। ত্রুটি হলে, ভুল হলে সাংবাদিকরা আছে দেখিয়ে দেওয়ার জন্য রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করতে এসে রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়াম প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের কাজটি সুন্দরভাবে করতে হলে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর। তাদের গণতান্ত্রিক আচরণ, সহনশীলতা ও সুন্দরভাবে সঙ্গতভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে অরাজকতা হয়, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে রাষ্ট্রের খুব কষ্ট পেতে হয় এমন পরিবেশ যেন রাজনৈতিক দলগুলো তৈরি না করে সেটি আমাদের প্রত্যাশা থাকবে।

তিনি আরও বলেন, নারী ও শিশুর ওপর নির্যাতনের হার বেড়েছে বলে আমরা ভয় পাচ্ছি। সেটা দমন, নির্মূল করার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় প্রহরী তৈরি করতে হবে। রাষ্ট্রযন্ত্রকে সমাজের সাথে যুক্ত হয়ে সেই কাজটি করতে হবে। আমার ইচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয়কে জনগণের কাতারে নিয়ে আসা।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আমাদের গ্রামে পৌঁছাতে হবে। প্রতিটি মানুষকে তার কথা বলার জন্য সুযোগ করে দিতে হবে। এ লক্ষ্যে আমরা কুইক রেসপন্স নামে একটি কৌশল গ্রহণ করেছি। যেখানে নারী ও শিশু নির্যাতন হবে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের মন্ত্রণালয় সেখানে পৌঁছাবে। এমন কাঠামো আমরা তৈরি করছি।

এরপর উপদেষ্টা রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়ামে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নজরুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, সমাজসেবা অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক জিলুফা সুলতানা প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!