1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য কিংবা যেকোনো ধরনের ম্যানিপুলেশন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) আশ্বস্ত করেছে প্ল্যাটফর্মটির প্রতিনিধি দল। বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে টিকটকের প্রতিনিধিদের বৈঠক শেষে এ কথা জানান সংস্থার সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম।

বাড়তি নজরদারি গ্রহণ করেছে টিকটক নির্বাচনকে ঘিরে প্ল্যাটফর্মে যেকোনো ধরনের অপব্যবহার রোধে টিকটকের বহুজাতিক বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান ফেরদৌস মুত্তাকিম। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা– যে টিকটক কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে দেবে না। বৈঠকে টিকটক তাদের বিদ্যমান সেফটি মেকানিজম, মিসইনফরমেশন (অপতথ্য) দমনে তাদের বিস্তারিত নীতিমালা এবং ইসির সঙ্গে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরে।

প্ল্যাটফর্মটি জানায়, কনটেন্ট ইন্টিগ্রিটি রক্ষার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে। এই বিশাল সংখ্যক ভিডিও অপসারণ প্রতিদিনের কনটেন্ট ইন্টিগ্রিটি রক্ষার গুরুত্ব তুলে ধরে। টিকটক প্রতিনিধি দল আরও জানায়, নির্বাচনকে ঘিরে অনলাইন পরিবেশ নিরাপদ রাখতে ইসি, মিডিয়া এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে টিকটকের ৯ জন প্রতিনিধিসহ চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!