1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঝালকাঠিতে দুই প্রার্থীকে শোকজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঝালকাঠিতে দুই প্রার্থীকে শোকজ

প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঝালকাঠিতে দুই প্রার্থীকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নেয়ামুল করিম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা এবং রাজাপুর সিভিল জজ আদালতের বিচারক মো. আরিফ হোসেন পৃথক দুটি নোটিশ জারি করেন।

নোটিশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য সব প্রার্থীকে নিজ নিজ ব্যয়ে ও দায়িত্বে পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জাসহ সব ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী ও ক্যাম্প অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে পরিদর্শন ও প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, নির্ধারিত সময় পার হলেও ঝালকাঠি ও নলছিটি শহরসহ ঝালকাঠি-২ নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে উভয় প্রার্থীর নাম ও সম্ভাব্য প্রতীকের পোস্টার এখনও দৃশ্যমান রয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৭-এর উপবিধি (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না অথবা অপরাধ আমলে নিয়ে বিচারিক কার্যক্রম গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আগামী ১১ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে জেলা জজ আদালতের তৃতীয় তলায় রাজাপুর সিভিল জজ আদালতের বিচারক মো. আরিফ হোসেনের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নোটিশটি দ্রুত জারি করে জারির প্রতিবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানোর জন্য নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নেয়ামুল করিম বলেন, তিনি এখনো কোনো নোটিশ হাতে পাননি। কী কারণে নোটিশ দেওয়া হয়েছে, সেটিও তার জানা নেই। নোটিশ হাতে পেলে এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন বলে জানান তিনি।

অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী বলেন, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় তার কর্মীরা পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন। এরপরও দু-একটি পোস্টার অগোচরে থেকে যেতে পারে বলে তিনি মনে করেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!