1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচন ডিউটির প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্বাচন ডিউটির প্রশিক্ষণ পেলেন ৪৮ হাজার পুলিশ সদস্য

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ শেষ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এক প্রেস বার্তায় বিষয়টি জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা ভোটকেন্দ্র নিরাপত্তা, সংঘাত নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, গণজমায়েত ব্যবস্থাপনা এবং দ্রুত প্রতিক্রিয়া কৌশল বিষয়ে বিশেষ নির্দেশনা পেয়েছেন। নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।

এদিকে সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারের বেশি আনসার-ভিডিপির সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত করার আগে আনসার-ভিডিপির সদস্যদের পুলিশের বিশেষ শাখার (এসবি) সহয়তায় ভেরিফিকেশন (যাচাই-বাছাই) প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তাদের প্রশিক্ষণ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে পুলিশের সহায়তায় শৃঙ্খলা রক্ষা, ব্যালট পরিবহন নিরাপত্তা ও জনগণের নিরাপত্তায় তারা নিয়োজিত থাকবেন।

আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর যৌথ তত্ত্বাবধানে একটি সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!