1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘নির্বাচন কমিশন সার্ভিস গঠনে’ সিইসির আশ্বাস - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

‘নির্বাচন কমিশন সার্ভিস গঠনে’ সিইসির আশ্বাস

প্রতিনিধি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কর্মকর্তাদের দাবি বাস্তবায়নে আশ্বাস দিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন উপজেলা, থানা, সমমান অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান।

বিকেলে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, আমরা আমাদের দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছি। যেহেতু নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুষ্পষ্ট ও অগ্রাধিকারভুক্ত সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদন রয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনের মর্যাদার সঙ্গে জড়িত। সেহেতু প্রধান নির্বাচন কমিশনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সব স্তরের কর্মকর্তা মনে করেন বিষয়টি বাস্তবায়িত হবে।

এর আগে, শনিবার (৩০ আগস্ট) নির্বাচন ভবনে সাধারণ সভা করে অ্যাসোসিয়েশন। সভা শেষে অ্যাসোসিয়েশন থেকে ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!