1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এই দুই দিন ব্যাংকের সব ধরনের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত থাকবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্তের কথা জানায়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকার নির্বাহী আদেশে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করায় ব্যাংকিং কার্যক্রমও বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) দেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন এবং এ সময় কোনো ধরনের ব্যাংকিং সেবা প্রদান করা হবে না।

এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচনকালীন নিরাপত্তা, ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনে চেক নিষ্পত্তি, নগদ উত্তোলন ও জমা, ক্লিয়ারিং কার্যক্রমসহ সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা চালু থাকবে কি না, সে বিষয়ে পৃথক কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের প্রয়োজনীয় আর্থিক লেনদেন আগেভাগেই সম্পন্ন করার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!