1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র : খলিলুর রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র : খলিলুর রহমান

প্রতিনিধি

সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে, এমনটা ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানানা।

পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে যে, তা তাদের প্রত্যাশারও বাইরে ছিল।

খলিলুর রহমান বলেন, পল কাপুর আমাকে বলেছেন- আমার মনে আছে, আপনি ওয়াশিংটন সফরে বলেছিলেন যে আপনারা এই নির্বাচন উৎসবমুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম আদৌ কি তাই হবে? পরে আমরা দেখলাম, আসলেই একটি উৎসবমুখর নির্বাচন হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি কিছু কিছু কেন্দ্রে মেলার মতো অবস্থা দেখেছেন। খুব আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল বিজয় অর্জন করেছে। পল কাপুর প্রধানমন্ত্রীকে তার সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!