1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনে এফবিসিসিআই - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনে এফবিসিসিআই

প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখতে বাজার পরিদর্শন করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার পরিদর্শন করলো সংগঠনটির বাজার মনিটরিং টিম। যার নেতৃত্ব দেন এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান।

এফবিসিসিআই জানায়, বাজার পরিদর্শন শেষে কারওয়ান বাজার আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেন এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান। এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে খুচরা ও পাইকারি ব্যবসায়ীসহ আড়তদারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন কারওয়ান বাজার আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ওমর ফারুক। বাজার মনিটরিংয়ে এফবিসিসিআইয়ের নিয়মিত কর্মসূচিতে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আলোচনা সভায় কারওয়ান বাজার আড়ত ব্যবসায়িক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরীর সুজন, কাওরান বাজার কিচেন মার্কেট সমিতির মহাসচিব আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য ইমরান মাস্টার, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির মহাসচিব এবং এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআইয়ের বাজার মনিটরিংয়ের সময় কারওয়ান বাজারে প্রতিকেজি গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ১০০০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ টাকা, সোনালী মুরগি প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকা, ডিম প্রতি ডজন ১৬৫ টাকা, প্রতিকেজি আলু ৫৫ টাকা, প্রতিকেজি বেগুন ৮০ টাকা, প্রতিকেজি কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকা, প্রতিকেজি দেশি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। এ সময় প্রতিটি দোকানে মূল্যতালিকা দৃশ্যমান থাকতেও দেখেছে এফবিসিসিআই বাজার মনিটরিং টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!