1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিখোঁজের দুই দিন পর ধানমন্ডি লেকে মিলল যুবকের মরদেহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নিখোঁজের দুই দিন পর ধানমন্ডি লেকে মিলল যুবকের মরদেহ

প্রতিনিধি

রাজধানীর ধানমন্ডির সুধাসদনের পেছনের লেক থেকে ওমর ফারুক (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে লেকে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। ধানমন্ডি থানা পুলিশ পৌনে নয়টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, নিহত ওমর ফারুক হাজারীবাগ বউবাজার ট্যানারি মোড় এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, ওমর ফারুক গত শুক্রবার অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তার বাবা মাছের ব্যবসা করতেন, সেই কাজে মাঝেমধ্যে সহযোগিতা করত ওমর। দোকানে ঠিকমতো না বসায় বাবা বকাঝকা করেছিলেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!