1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর ওপর হামলার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর ওপর হামলার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিনিধি

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর ওপর হামলার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে ফতুল্লা থানাধীন চর কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মারুফ হাসান (২২)। তিনি চর কাশিপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল। তিনি ওই চাঞ্চল্যকর হামলা চেষ্টা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত।

র‍্যাব সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে এনসিপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জনসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় যান। এ সময় দুইজন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে মিশে তাকে অনুসরণ করতে থাকে।

নেতাকর্মীরা বিষয়টি বুঝতে পেরে সন্দেহভাজন একজনকে আটক করলে তার কাছ থেকে একটি চাপাতি (দেশীয় ধারালো অস্ত্র) উদ্ধার করা হয়। এ সময় ধস্তাধস্তিতে এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজনের সহায়তায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও তার সহযোগীরা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে হামলাকারীর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়।

তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!