1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাটোরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা জোরদারকরণে কর্মশালা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নাটোরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা জোরদারকরণে কর্মশালা

প্রতিনিধি

নাটোর জেলায় আজ  ইউনিয়ন পর্যায়ে সকল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহের প্রতিদিন স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
আজ সকাল সাড়ে দশটায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
কর্মশালায় বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে দেশে মাতৃ মৃত্যুর হার শূন্যতে নামিয়ে আনতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে এ মৃত্যু হার প্রতি লাখে ১৬৩ জন। রক্তক্ষরণ, খিচুনী, পায়ে পানি জমা এবং প্রসব উত্তর সংক্রমণে মাতৃ মৃত্যুর ঘটনা ঘটে। এজন্যে প্রয়োজন প্রাতিষ্ঠানিক প্রসব সেবা নিশ্চিত করা। বর্তমানে মাত্র ৫০ শতাংশ প্রসব সেবা হয় প্রতিষ্ঠানভিত্তিক। এরমধ্যে মাত্র ১৪ শতাংশ প্রসব সেবা সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে হয়। সরকারি প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রসব সেবা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও উপকরণ সুবিধা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক গতিশীলতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কমিটির সক্রিয়তার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোসাঃ মাহফুজা খানমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান ও সহকারী পরিচালক ডাঃ আব্দুর রউফ মল্লিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!