1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালন

প্রতিনিধি

‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’-এই প্রতিপাদ্য বিষয়ে আজ বুধবার নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় বক্তারা বলেন, নাটোরের প্রেক্ষাপটে পর্যটন অপার সম্ভাবনাময় খাত। এই সম্ভাবনাকে কাজে লাগাতে রাণী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন, চলনবিল, হালতিবিলসহ জেলার সব পর্যটন স্থানকে পর্যটনবান্ধব এবং পরিবেশবান্ধব করে গড়ে তুলতে হবে। পর্যটকদের আবাসন, পরিবহন এবং গুণগতমানের খাবার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মাঈনুল হোসেন, শিক্ষাবিদ অলোক মৈত্র এবং অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!