1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাটকীয় জয়ে ইউরো শুরু রোনালদোর পর্তুগালের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নাটকীয় জয়ে ইউরো শুরু রোনালদোর পর্তুগালের

প্রতিনিধি

ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ম্যাচটি ছিল ইতিহাস গড়ার। প্রথম কোনো ফুটবলার হিসেবে তিনি ছয়টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছিলেন। ২০০৮ সাল থেকে তার সঙ্গে যাত্রা শুরু হয়েছিল ডিফেন্ডার পেপে’র। এখন তিনি ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী (৪১ বছর ১১৩ দিন) ফুটবলারও। দুজনের ভিন্ন কীর্তির দিনে ইউরোতে দারুণ শুরু পেয়েছে পর্তুগাল। শেষ মুহূর্তের গোলে তারা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলে নাটকীয় জয় পেয়েছে। 

গতকাল (মঙ্গলবার) রাতে লাইপজিগের ম্যাচটিতে চেকদের চেয়ে স্পষ্ট ফেবারিট ছিল পর্তুগালই। কেবল ম্যাচটিতেই নয়, রোনালদোরা যে টুর্নামেন্টের শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই গেছেন জার্মানিতে। সেখানে তাদের শুরুটাও হয়েছে রোমাঞ্চকর। যদিও নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর, শেষ মুহূর্তে তারা গোল পায় চেক প্রজাতন্ত্রের ভুলে।

নিজের শেষ ইউরো খেলতে নেমে অবশ্য প্রথম ম্যাচে গোল পাননি সাম্প্রতিক সময়ে ক্লাবে বেশ ফর্ম দেখানো সিআরসেভেন। তাদের আক্রমণের মুখে চেক প্রজাতন্ত্র ম্যাচের বেশিরভাগ সময়ই নিজেদের অর্ধে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। তাতে তারা সফলও হয়েছে বেশ ভালোভাবে। কারণ পুরো প্রথমার্ধে পর্তুগিজদের তারা গোল বঞ্চিত করে রাখে। এরপর ডেডলক ভাঙা লিড–ও প্রথমেই নেয় চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬২তম মিনিটে রোনালদোদের স্তব্ধ করে দেন চেক ফুটবলার লুকাস প্রোভড। তার দারুণ এক শটে চেক প্রজাতন্ত্র ১-০ গোলে এগিয়ে যায়।

যদিও তাদের সেই উচ্ছ্বাস শেষ হতে বেশি সময় লাগেনি। কারণ ৬৯তম মিনিটেই ম্যাচে সমতা। তাও নিজেদের ডিফেন্ডারের অবদানে। পর্তুগালের নুনো মেন্দেসের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকান চেক গোলরক্ষক জিন্দ্রিচ স্টানেক। যদিও তিনি বলটা নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি। এতে তার সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে বল ঢুকে যায় নিজেদের জালেই। ১–১ সমতা টেনে হাফ ছেড়ে বাঁচে পর্তুগাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!