1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে বিপাকে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুই পক্ষের মধ্যকার অচলাবস্থা নিরসনে গতকাল লাহোরে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সফলভাবেই সম্পন্ন হয়েছে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠক।মূলত পাকিস্তানকে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য অনুরোধ করেছে আইসিসি। এছাড়া বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে।

পুরো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পিসিবি প্রধান মহসিন নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। বিসিবির সাথে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সংকট নিরসনের জন্য একটি ফর্মুলাও প্রস্তুত করা হয়েছে।

সেক্ষেত্রে বাংলাদেশ ক্ষতিপূরণ পেতে পারে। বিশ্বকাপের লভ্যাংশসহ ভবিষ্যতে ভারতে খেলা হলে হাইব্রিড মডেলে খেলার সুযোগ পেতে পারে। আইসিসি ও বিসিবির এই আলোচনায় পিসিবি প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করেছে।

বিসিবি সূত্রে জানা গেছে, পরবর্তী পদক্ষেপের জন্য আইসিসি এবং বিসিবির কর্মকর্তারা আজ বিকেলেই আবার আলোচনায় বসতে পারেন। এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না সেই সিদ্ধান্তও হবে দ্রুত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!