1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
না ফেরার দেশে পাকিস্তানের সাবেক ওপেনার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

না ফেরার দেশে পাকিস্তানের সাবেক ওপেনার

প্রতিনিধি

না ফেরার দেশে পাকিস্তানের সাবেক ওপেনার
না ফেরার দেশে পাড়ি জমালেন পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ ইলিয়াস। লাহোরে আজ সোমবার (১২ জানুয়ারি) মারা যান তিনি। মৃত্যুকালে এই ক্রিকেটারর বয়স হয়েছিল ৭৯ বছর।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, চেয়ারম্যান মহসিন নাকভি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পাকিস্তান ক্রিকেটে তার অবদানের কথা স্মরণ করেছেন।

১৯৬০-এর দশকে পাকিস্তানের হয়ে ১০টি টেস্ট খেলেছিলেন ইলিয়াস। সে সময়টি ছিল পাকিস্তান ক্রিকেটের তুলনামূলক নিষ্প্রভ অধ্যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ছয়টি টেস্ট। ১৯৬৫ সালে করাচিতে সেই সিরিজেই করেন ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি।

প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার ছিল সমৃদ্ধ। ১৯৬১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ৮২ ম্যাচে করেন ৪৬০৭ রান। গড় ছিল ৩৫.৭১। শেষ স্বীকৃত প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ১৯৭৫ সালে।

কৈশোরে বক্সিং ছিল তার প্রথম ভালোবাসা। পরে লাহোরে ঘরোয়া ক্রিকেটে ফাস্ট বোলার হিসেবে শুরু হয় পথচলা। স্কুল ক্রিকেটের হাত ধরে ধীরে ধীরে হয়ে ওঠেন টপ অর্ডার ব্যাটার। শক্তিশালী হুক শট ছিল তার বড় অস্ত্র।

মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ ইলিয়াসের। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ায় একমাত্র টেস্টে পাকিস্তানের হয়ে তার অভিষেক। ওই ম্যাচে তার সঙ্গে অভিষেক হয়েছিল ইয়ান চ্যাপেলেরও।

১৯৬৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার পর টেস্ট ক্যারিয়ারের ইতি ঘটে। ১৯৭২-৭৩ সফরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে গিয়ে বোর্ড প্রধান এএইচ কারদারের সঙ্গে বিরোধে জড়িয়ে দল থেকে বাদ পড়েন। এরপর আর নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি।

খেলা ছাড়ার পর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়েতে ক্রিকেট খেলেছেন। পরে পাকিস্তানে ফিরে বিভিন্ন সময়ে নির্বাচক হিসেবেও কাজ করেন। ২০১৪ সালে ছিলেন জুনিয়র নির্বাচক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!