1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নলডাঙ্গায় সাবেক সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নলডাঙ্গায় সাবেক সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধি

নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলায় সর্বহারা দলের এক সাবেক নেতা ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সর্বহারা নেতা মো. আতাউর রহমান (৫০), পূর্ব মাধনগর গ্রামের জামিল আরিন্দার ছেলে ও মাধনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সুজন আরিন্দা (৩১), একই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. বাবুল (৫৫), মৃত শামসুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মো. রুহুল আলম (৪২) এবং পশ্চিম মাধনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে যুবলীগ কর্মী মো. সোহাগ (৩৩)।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!