1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নরসিংদীকে সিটি করপোরেশন করার অঙ্গীকার খায়রুল কবির খোকনের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

নরসিংদীকে সিটি করপোরেশন করার অঙ্গীকার খায়রুল কবির খোকনের

প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি নরসিংদীকে সিটি করপোরেশন করার অঙ্গীকার করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার তুলে ধরেন।

আধুনিক ও পরিকল্পিত নরসিংদীর রূপরেখা তুলে ধরে খায়রুল কবির খোকন ইশতেহারে নরসিংদীকে একটি আধুনিক, মানবিক ও পরিকল্পিত জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, নির্বাচিত হলে তার প্রধান লক্ষ্য হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত ও বাসযোগ্য শহর নিশ্চিত করা। তিনি নরসিংদী পৌরসভাকে সিটি করপোরেশন ও মাধবদী পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করণে মাস্টারপ্ল্যান গ্রহণ করা হবে।

শিক্ষা খাতের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি করা হবে। বেকারত্ব দূর করতে এবং যুবকদের স্বাবলম্বী করতে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরির ওপর জোর দেওয়া হবে।

স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপন, আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়।

ইশতেহারে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। এছাড়া কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়তা এবং গত জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের সুচিকিৎসা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের বিষয়টিও বিশেষ গুরুত্বের সাথে স্থান পেয়েছে।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান বক্তব্যের শেষে খায়রুল কবির খোকন বলেন, আমি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ নরসিংদী গড়তে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি আগামী নির্বাচনে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!