1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নবী-নবীদের সুন্নত যে চারটি কাজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

নবী-নবীদের সুন্নত যে চারটি কাজ

প্রতিনিধি

মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা প্রতি যুগেই নবী-রাসূল পাঠিয়েছেন। তারা সবাই মানুষকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছেন। হজরত আদম, নূহ, মূসা, ঈসা ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিম ওয়া সাল্লাম প্রত্যেকেই তার উম্মতকে তাগুত ও শিরক থেকে সাবধান করে গেছেন। তারা মানুষকেকে আল্লাহ ছাড়া অন্য সব উপাসক পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

তাদের কেউই নিজেকে বা অপর কোনো সৃষ্টিকে ইলাহ বলে ঘোষণা দেননি। সবাই মানুষকে দুনিয়ার জীবনে আল্লাহর শেখানো পথে চলতে এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ জীবনযাপনের নির্দেশ দিয়েছেন। যে বিশ্বাস, কর্ম বা আচরণ মানুষের অকল্যাণ করে বা আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয় তা থেকে বিরত থাকতে বলেছেন।

সব নবী-রাসূলের মূল দাওয়াত বা আহ্বান ছিল এক, সবাই মানুষকে আল্লাহর কাছে আত্মসমর্পনকারী হওয়ার দাওয়াত দিয়েছেন, তবে তাদের শরীয়াত বা বিধানাবলী ছিল যুগ ও সমাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন। আল্লাহর পথে নবীদের আহ্বানের এই অভিন্নতা নিয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে-

وَ مَا نُرۡسِلُ الۡمُرۡسَلِیۡنَ اِلَّا مُبَشِّرِیۡنَ وَ مُنۡذِرِیۡنَ ۚ فَمَنۡ اٰمَنَ وَ اَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَیۡهِمۡ وَ لَا هُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۴۸﴾و ما نرسل المرسلین الا مبشرین و منذرین ۚ فمن امن و اصلح فلا خوف علیهم و لا هم یحزنون

আর আমি রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করি। অতএব যারা ঈমান এনেছে ও শুধরে নিয়েছে, তাদের উপর কোন ভয় নেই এবং তারা চি‎‎ন্তিত হবে না। ( সূরা আনআম, (৬), আয়াত : ৪৮)

আল্লাহ তায়ালা আরও বলেছেন,

وَ مَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ مِنۡ رَّسُوۡلٍ اِلَّا نُوۡحِیۡۤ اِلَیۡهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعۡبُدُوۡنِ ﴿۲۵﴾و ما ارسلنا من قبلک من رسول الا نوحی الیه انهٗ لا اله الا انا فاعبدون

আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে, ‘আমি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই; সুতরাং তোমরা আমার ইবাদত কর।’ (সূরা আম্বিয়া, (২১) আয়াত : ২৫)

নবী-রাসূলদের জীবনী আমাদের জন্য অনুসরণীয় এবং পালনীয়। এখানে এমন চারটি সুন্নত তুলে ধরা হলো, যা প্রত্যেক নবীর সুন্নত। সব নবীর মাঝেই এই বিষয়গুলো ছিল। এমন চারটি সুন্নত হলো— ১. লজ্জা-শরম। ২. সুগন্ধি ব্যবহার। ৩. মিসওয়াক করা। ৪. বিয়ে করা।

এ বিষয়ে এক হাদিসে হজরত আবূ আইয়ুব আল-আনসারী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
চারটি জিনিস নবীদের চিরাচরিত সুন্নত। ১. লজ্জা-শরম। ২. সুগন্ধি ব্যবহার। ৩. মিসওয়াক করা। ৪. বিয়ে করা। (জামে আত-তিরমিজি, হাদিস : ১০৮০)

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!