ইপেপার / প্রিন্ট
তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি যুবরাজ।
তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। এতে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। এর মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।