1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি পেল দুই ভাই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি পেল দুই ভাই

প্রতিনিধি

নাটোরের সিংড়ায় বাড়ির পাশে নাগর নদীতে মাছ ধরতে গিয়ে পিস্তলের ৫০ রাউন্ড গুলি কুড়িয়ে পেয়েছে দুই ভাই। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পানি কমে যাওয়ায় বাড়ির পাশে নাগর নদীতে মাছ ধরতে যান স্থানীয় জাহাঙ্গীর আলমের ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭)। একপর্যায়ে তারা নদীতে ভাসমান অবস্থায় মাঝারি আকারের একটি প্লাস্টিকের বক্স পায়। বক্সটি নিয়ে তারা বাড়িতে ফিরে তাদের মায়ের কাছে দেয়।

শিশুদের মা মরিয়ম বেগম জানান, ছেলেরা মাছ ধরতে গিয়ে একটি বক্স নিয়ে বাড়িতে ফেরে। বক্সটি খুললে ভেতরে পিস্তলের অনেকগুলো গুলি দেখতে পায়। বিষয়টি বুঝতে পেরে তিনি থানায় খবর দেন।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে বক্সটি জব্দ করে। বক্সের ভেতর থেকে পিস্তলের ৫০ রাউন্ড গুলি এবং অস্ত্র পরিষ্কারের কিছু সরঞ্জাম পাওয়া যায়।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বক্সে থাকা ৫০ রাউন্ড গুলি ও সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নদী থেকে শিশুরা এটি পেয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, এতগুলো গুলি নদীতে কীভাবে এলো এবং কারা এগুলো ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!