1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নতুন ভিডব্লিউবি ও এমসিবিপি কার্যক্রম স্থগিত করল ইসি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নতুন ভিডব্লিউবি ও এমসিবিপি কার্যক্রম স্থগিত করল ইসি

প্রতিনিধি

নতুন ভিডব্লিউবি ও এমসিবিপি কার্যক্রম স্থগিত করল ইসি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক নতুন কার্যক্রম গ্রহণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছেন।

ইসি চিঠিতে জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখার লক্ষ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, নির্বাচনী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মা ও শিশু সহায়তা কর্মসূচি (ভিডব্লিউবি) এবং ভালনারেবল উইমেন বেনিফিট (এমসিপিবি) এর মতো কোনো নতুন কার্যক্রম শুরু করা যাবে না। তবে যে সব কার্যক্রম আগে থেকেই পরিচালিত হয়ে আসছে বা চলমান রয়েছে, সেগুলো যথারীতি অব্যাহত থাকবে। শুধুমাত্র নতুন করে কোনো সুবিধাভোগী তালিকাভুক্তি বা নতুন প্রকল্প গ্রহণ করা যাবে না।

ইসি আরও জানায়, যদি কোনো এলাকায় বিশেষ কারণে নতুন করে কোনো কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে, তবে তা সরাসরি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালনা করতে হবে। একইসঙ্গে বিষয়টি অবশ্যই নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করতে হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধ এবং ভোটারদের প্রভাবিত করার সুযোগ বন্ধ করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!