1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নতুন বাংলাদেশের জয়যাত্রা শুরু হবে এই নির্বাচনের মাধ্যমে : দুলু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নতুন বাংলাদেশের জয়যাত্রা শুরু হবে এই নির্বাচনের মাধ্যমে : দুলু

প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ সদর আসনের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় এবং নতুন বাংলাদেশের জয়যাত্রা শুরু হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ দুলু নির্বাচনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইতিবাচক মত প্রকাশ করেন। তিনি বলেন, আমি রংপুর বিভাগের প্রায় প্রতিটি আসনের খোঁজখবর নিয়েছি। এখন পর্যন্ত সবখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ এমন একটি অবাধ ও আনন্দঘন পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিল। অনেক আত্মত্যাগের বিনিময়ে জাতি আজ এই দিনটি পেয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে মানুষ গণতন্ত্রের ধারায় ফিরতে উন্মুখ।

তিনি বলেন, গত রাতে কিছু নেতিবাচক তথ্য পাওয়ায় কিছুটা শঙ্কা তৈরি হলেও সকালের পরিবেশ দেখে আশাবাদী হয়েছি।

নির্বাচনের ফলাফল ও চূড়ান্ত পরিস্থিতি নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ। তিনি বলেন, আমরা বিকেল ৪টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করব। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই সার্বিক বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!