1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নগরীতে মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশ স্বর্ণের চেইন এবং কানের দুল ছিনতাইকারী আটক ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নগরীতে মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশ স্বর্ণের চেইন এবং কানের দুল ছিনতাইকারী আটক ২

প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা নগরীতে স্বর্ণের চেইন এবং কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং দুই ছিনতাইকারীকে আটক করেছে জেলা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় বুধবার রাতে তাদের শনাক্ত করে আটক করা হয় এবং স্বর্ণের চেইন, কানের দুল উদ্ধার করে কাছে ফেরত দেওয়া হয়।

ছিনতাইকারী দুইজন হলো-উত্তর চর্থা এলাকার হান্নান হোসেন ছেলে কামরুল হাসান মজু ওরফে মধু(২৬), কোতয়ারী মডেল থানার মৃত সফিদুল ইসলামের ছেলে মো: জহিরুল ইসলাম জনি(৩৫)। পুলিশ জানায়- গত ৬ মে শনিবার দুপুরে বকুল বেগম এবং তার স্বামী ওমর ফারুকসহ জেলার মনোহরগঞ্জ উপজেলা থেকে কুমিল্লায় আসে। নগরীর টমছম ব্রীজ নিউ হোস্টেল সংলগ্ন রাস্তায় তারা যানজটে আটকা পড়ে।

এসময় দুই ছিনতাইকারী গলায় হলুদ কাটার (ছুরি) ধরে এবং অপর ছিনতাইকারী স্বামীকে ছুরি দিয়ে ভয় দেখায়। ভয়ে তারা প্রায় ২ ভরি ওজনের কানের ২টি স্বর্ণের দুল ও গলার ১টি স্বর্ণের চেইন দিয়ে দেয়। পরে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ১০ মে বুধবার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ঐ দুই ছিনতাইকারীকে আটক করে। পুলিশ আরও জানায়- কামরুল হাসান মজু ওরফে মধুর নামে ডাকাতি, ছিনতাই, দ্রুত বিচার আইন সহ সর্ব মোট ৮টি এবং মো: জহিরুল ইসলাম প্রকাশ জনির নামে ডাকাতি, চুরি, এবং দ্রুত বিচার আইনের ৩টি সহ দুইজনের বিরুদ্ধে ১১টি পূর্বের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!